October 3, 2026, 12:52 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা অনুমোদন করেছে কাজাখস্থান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণভোটে কাজাখস্তান দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। সোভিয়েত যুগের পারমাণবিক পরীক্ষা থেকে ব্যাপক তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণে দীর্ঘস্থায়ী জন অসন্তোষ সৃষ্টি হওয়ায় তা কাটিয়ে উঠতে গণভোটের এই পরিকল্পনা করা হয়। কাজাখস্তানের আলমাটি থেকে এএফপি এ খবর জানায়।

মধ্য এশিয়ার দেশটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক ও বিপুল তেলের মজুদ থাকা সত্ত্বেও দীর্ঘস্থায়ী জ্বালানি ঘাটতিতে ভুগছে।
কাজাখ নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, রোববারের গণভোটে পরিকল্পনার পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১.১২ শতাংশ। ভোটার উপস্থিতির হার ছিল ৬৩.৬৬ শতাংশ।
পরিকল্পনার পক্ষে ভোট প্রদানকারি ‘হ্যাঁ’ শিবির প্রচারাভিযানে আধিপত্য বিস্তার করে। তবে দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন বিরোধীরা নিজেদের কথা শোনানোর জন্য লড়াই করে যায়। স্থানীয় বেসরকারি মিডিয়া জানায়, গণভোটের আগের সপ্তাহগুলোতে বেশকিছু মানুষকে গ্রেপ্তার করা হয়।
পারমাণবিক শক্তির বিষয়টি সংবেদনশীল। ১৯৪৯ থেকে ১৯৮৯ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন সেখানে প্রায় ৪৫০টি পারমাণবিক পরীক্ষা চালায়, যার ফলে ১৫ লাখ মানুষ তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়।
মধ্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদ বলখাশের তীরে কাজাখ স্তেপভূমির আধা-পরিত্যক্ত গ্রাম উলকেনের কাছে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হবে। বলখাশ হ্রদের তীরে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দৌড়ে চীন, ফ্রান্স, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page