March 31, 2026, 4:52 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর জনসভায় ১০ হাজার মানুষের জন্য বিরিয়ানির আয়োজন করলেন মনজুর আলম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেছেন চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলম। সিটি গেট এলাকায় মোস্তফা হাকিম স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ খাবারের আয়োজন করা হয়।

রাত থেকে সেখানে রান্নার ব্যবস্থা করা হয়। আজ রবিবার সকালে আসা লোকদের তা বিতরণ করা হয়। এই প্যাকেটভর্তি খাবার নিয়ে জনসভায় যোগ দেন নেতাকর্মীরা।

মনজুর আলম বলেন, ‘১০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবার জন্য চিকেন বিরিয়ানি করা হয়েছে। এ ছাড়া ফল ও পানি দেওয়া হয় সবাইকে। এরপর আমার ছেলে সাইফুল আলম মিছিল নিয়ে যাবে। তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হবে।’

মনজুর আলম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত মহিউদ্দিন চৌধুরী ছিলেন তার ‘রাজনৈতিক গুরু’।

তিনি আওয়ামী লীগের সমর্থনে উত্তর কাট্টলী ওয়ার্ডে তিনবার কাউন্সিলর ছিলেন। এরপর এম মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

২০১৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আবার বিএনপির সমর্থনে প্রার্থী হন। একপর্যায়ে নির্বাচনের দিন সকালে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনজুর আলম।

সিটি নির্বাচন বর্জনের পর মনজুর আলমকে রাজনীতিতে সক্রিয় হতে উৎসাহ জুগিয়েছেন প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ২০১৮ সালের ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন ফরমও তুলেছিলেন। তবে মনোনয়ন পাননি।

আজকের বাংলা তারিখ



Our Like Page