October 5, 2026, 5:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

প্রায় ৪০ শতাংশ মার্কিন ভোটাররা দেশে গৃহযুদ্ধের আশঙ্কা করছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন মোট ভোটারের সম্ভাব্য ৪১ শতাংশ বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্র আগামী পাঁচ বছরের মধ্যে একটি নতুন গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে। তাদের মধ্যে ১৬ শতাংশ বলেছেন, দৃশ্যকল্প ‘খুবই সম্ভবত’ এমনই। রাসমুসেন রিপোর্টস প্রকাশিত একটি মতামত জরিপে এই কথা বলা হয়।
এদিকে, ৪৯ শতাংশ উত্তরদাতা মনে করেন না যে আগামী পাঁচ বছরে আরেকটি গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে। বাকি ১০ শতাংশ এই বিষয়ে নিশ্চিত নয়।
জরিপে আরও দেখা গেছে, ৩৭ শতাংশ ভোটার বিশ্বাস করেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচিত হলে আরেকটি গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। অপরদিকে ২৫ শতাংশ মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে পরিস্থিতি আরও বেশি খারাপ হবে।
এই বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদানের পরিকল্পনা করেছেন এমন ১,১০০ জনেরও বেশি উত্তরদাতার মধ্যে ২১ থেকে ২৩ এপ্রিল এই জরিপটি চালানো হয়েছিল।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।এরই মধ্যে রিপাবলিকান মনোনয়নে জয়ী হয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের জন্য বাইডেন ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে ভোটে অংশগ্রহণ করছেন। স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রতিযোগিতা চার বছর আগের মতোই হবে।



Our Like Page