March 31, 2026, 11:04 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা ; মা-ছেলেসহ ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। তারা সাকুরা পরিবহনের বাসে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন।

শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুরের কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মেরিনা আক্তার (৩২), তার শিশুপুত্র জুনায়েদ (৩), ঢাকার সাভার এলাকার হুমায়ুন কবির (৪৮) ও ঝালকাঠি সদরের আব্দুর রউফ হাওলাদার (৫০)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি চলছিল বেপরোয়া গতিতে। ঢাকা বরিশাল মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন মাধপুরে পৌঁছালে বেপরোয়া গতিতে চলা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। এ ঘটনায় আহত দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

বাকি তিনজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page