September 27, 2026, 12:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের হত্যা করতে ইহুদিবাদী ইসরাইলকে সবুজ সংকেত দিল আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলকে যত খুশি ফিলিস্তিনিদের হত্যা করার সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। দখলদার সেনারা যখন জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে তখন তেল আবিবকে এ সবুজ সংকেত দিল ওয়াশিংটন।

হোয়াইট হাউজের ন্যাশনাল সিক্যুরিটি কাউন্সিলের একজন মুখপাত্র তার ভাষায় বলেছেন, ফিলিস্তিনি ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে যেকোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার ও নিজ জনগণকে রক্ষা করার অধিকার ইসরাইল সরকারের রয়েছে। তিনি বলেন, হোয়াইট হাউজ পশ্চিম তীর পরিস্থিতির ওপর গভীর দৃষ্টি রেখেছে।

ওই মুখপাত্র ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার যখন এ মন্তব্য করেন তখন আকাশ ও স্থলপথে জেনিন শরণার্থী শিবিরের ওপর ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলা চলছিল। এ আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এদিকে জেনিনে ইহুদিবাদী আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তেল আবিবের সঙ্গে সব ধরনের যোগাযোগ, বৈঠক ও সহযোগিতা স্থগিত করে দিয়েছেন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি সোমবার রামাল­ায় স্বাশাসিত সরকারের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page