September 27, 2026, 2:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি বন্দুকধারির গুলিতে ইসরাইলি সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে একজন ফিলিস্তিনি বন্দুকধারির গুলিতে এক ইহুদিবাদী সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে।

গত সোমবার জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনারা যে বর্বর আগ্রাসন চালিয়েছে তার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে দৃশ্যত মনে করা হচ্ছে। সোমবারের আগ্রাসনে পাঁচটি শিশুসহ ১২ ফিলিস্তিনি শহীদ হন।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “গতকাল (বৃহস্পতিবার) বিকেলে জেনিন শহরের কেদুমিম শরণার্থী শিবিরের কাছে তল­াশির জন্য একটি গাড়ি থামানো হয়। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তি সেনাদের ওপর গুলি চালায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেনারা তাকে গুলি করে এবং সেখানে তার মৃত্যু হয়।”

ইসরাইলের জরুরি বিভাগের একজন কর্মকর্তা জানান, ওই ফিলিস্তিনের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই ইসরাইলি সেনা মারা যায়।গত কয়েক মাস ধরে ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন অংশে একের পর এক বর্বর অভিযান চালিয়ে যাচ্ছে।

উপায়হীন হয়ে ফিলিস্তিনরাও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত বেশ কয়েকজন সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page