September 13, 2026, 7:55 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজার ওপর ১৬ বছরের অবরোধ ; ইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল ১৬ বছর ধরে যে অবরোধ দিয়ে রেখেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-তে একটি অভিযোগ দায়ের করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

চলমান অবরোধের নামে গাজার লোকজনের ওপর ইহুদিবাদী ইসরাইল যে যুদ্ধাপরাধ করেছে তা নিয়ে হামাসের আইনপ্রণেতারা এই অভিযোগ দায়ের করেন। বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (মঙ্গলবার) এ খবর দিয়েছে।

হামাসের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই অভিযোগ দায়ের করবেন ফ্রান্সের আইনজীবী জিল দিউভার। অভিযোগ দায়ের সম্পর্কে গাজা উপত্যকার মানবাধিকার কমিটির প্রধান হুদা নাইম বলেন, “আমরা উপনিবেশবাদী, অপরাধী ও দখলদার ইসরাইলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ লড়াইয়ে রয়েছি এবং আইনগত লড়াই হচ্ছে অন্যতম প্রধান হাতিয়ার। দখলদার ইসরাইলের অস্তিত্ব নির্ভর করে তার সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন ও মদদের ওপর। আইসিসিতে দায়ের করা এই অভিযোগের কারণে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণের অধিকারকে মারাত্মকভাবে লঙ্ঘন করার ঘটনা বিশেষ করে গাজার ওপর অবরোধ দেয়ার বিষয়টিকে অপরাধ হিসেবে তুলে ধরা সহজ হবে।”

ফিলিস্তিনের এ কর্মকর্তা বলেন, “ফিলিস্তিনিদের অবস্থান শক্তিশালী করতে, দখলদার ইসরাইলের ফ্যাসিবাদী চরিত্র এবং তাদের অপরাধগুলোকে আন্তর্জাতিক জনমতের সামনে তুলে ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বিশেষ প্রয়োজন রয়েছে।”

২০০৭ সাল থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে। এর ফলে সেখানকার জনগণ মারাত্মক কষ্টের ভেতর দিয়ে দিন পার করছে। বছরের পর বছর গাজা উপত্যকার ওপর এভাবে অবরোধ দিয়ে রাখলেও আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে নিরব রয়েছে। অথচ তারা মানবতার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page