October 12, 2026, 7:54 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজায় অবিস্ফোরিত ইসরায়েলি বোমায় আহত হচ্ছে শিশুরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে আহত হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। অঞ্চলটিতে ২০ হাজার অবিস্ফোরিত বিস্ফোরক ডিভাইস থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৪ অক্টোবর) আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সানাদ-এর যাচাই করা সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা গেছে, অবিস্ফোরিত বোমার আঘাতে ইয়াজান এবং জুদ নুর নামে দুই ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট অনুসারে, গাজা শহরের পশ্চিমে নাসর পাড়ায় দুই ছেলে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে আসার সময় বিস্ফোরণটি ঘটে। তাদের চিকিৎসার জন্য দ্রুত আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গাজা সেন্টার ফর হিউম্যান রাইটস সতর্ক করে দিয়েছে, গত দুই বছরে ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত বোমা, রকেট এবং গোলা থেকে তৈরি হাজার হাজার বিস্ফোরক ডিভাইস রয়ে গেছে। সেই সঙ্গে অন্তত ৭ কোটি টন ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, বিশাল ধ্বংসস্তূপ অপসারণের প্রক্রিয়া গুরুতর বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের প্রবেশ নিষেধাজ্ঞার কারণে ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতির অভাব দেখা দিয়েছে। সীমান্ত ক্রসিং সম্পূর্ণ বন্ধ করে দেওয়া এবং নিহতদের মৃতদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি আনতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধে নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

অঞ্চলটিতে দুর্ভিক্ষে আরও শত শত মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিছে। এর ফলে শত শত মানুষ নিহত হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page