October 18, 2026, 9:59 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন বিজয়ী হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ‘অযথা যুদ্ধাপরাধ’ চালিয়ে যাচ্ছে; এই দখলদার শক্তির বিরুদ্ধে ‘অসম’ যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।

তিনি নিজের ভেরিফায়েড এক্স একাউন্টে দেয়া এক পোস্টে লিখেছেন, “নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চলমান থাকা সত্ত্বেও এই অসম যুদ্ধে ফিলিস্তিন নিশ্চিতভাবে বিজয়ী হবে।”

তিনি আরো বলেন, ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের চেয়েও জঘন্য অপরাধ করে যাচ্ছে। তারা ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার ঐতিহাসিক গ্লানি ঢাকতে এই অপরাধযজ্ঞ চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ৭০ দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকার উপর নির্বিচার বোমাবর্ষণ করেও ইহুদিবাদীরা হামাসকে ধ্বংস বা নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছে।

আমির-আব্দুল্লাহিয়ান আরো বলেন, গাজার প্রায় ২০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়া করে একস্থান থেকে আরেক স্থানে তাড়িয়ে বেরিয়ে যেমন ইসরাইল কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি তেমনি তারা এই অপরাধযজ্ঞ যতই অব্যাহত রাখুক বলপ্রয়োগ করে হামাসের হাতে আটক তাদের বন্দিদের মুক্ত করতেও ব্যর্থ হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page