October 3, 2026, 5:45 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন সংকট মুসলমানদের হৃদয়ের গভীরে গাঁথা  : প্রেসিডেন্ট পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিন সংকট বিশ্বের সমস্ত মুসলমানের হৃদয়ের গভীরে গাঁথা রয়েছে। মুসলমানদের এই অনুভূতিকে উপেক্ষা করা যায় না।

গতকাল (বুধবার) রাজধানী মস্কোয় ‘রাশিয়ান এনার্জি উইক ফোরাম’ এর বৈঠকে পুতিন একথা বলেন। এর একদিন আগে তিনি ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির সঙ্গে ফোনে কথা বলেন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্য যেকোনো জায়গার মুসলমানরা অনুভব করেন যে, ফিলিস্তিনিরা বছরের পর বছর ধরে যা সহ্য করেছে তা অবিশ্বাস্য রকমের চরম অবিচার। তিনি আরো বলেন, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কখনো গঠন করা হয়নি। অথচ এটি জরুরি ছিল। এই ফিলিস্তিন সংকট এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে গেঁথে গেছে এবং ইসলাম চর্চা করা প্রতিটি মুসলমান একইভাবে তা অনুভব করে।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় বিক্ষোভ

গত শনিবার হামাস ও ফিলিস্তিনের অন্য কয়েকটি সংগঠন ইসরাইলের ভেতরে অভিযান শুরু করে। হামাসের অভিযানে এ পর্যন্ত ১২০০’র বেশি ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনাকারী নিহত ও ৩২০০ আহত হয়েছে। অন্যদিকে, ইসরাইলের বিমান হামলায় ১১০০ ফিলিস্তিনি শহীদ এবং ৫০০০ আহত হয়েছে। এ অবস্থার মধ্যে ইসরাইলের সমর্থনে আমেরিকা পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে। এরপর রুশ প্রেসিডেন্ট এসব কথা বললেন। তিনি এর আগে ফিলিস্তিন-ইসরাইল সংকটের আজকের অবস্থার জন্য মার্কিন নীতির ব্যর্থতাকে দায়ী করেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page