October 5, 2026, 5:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক রাফায় অভিযান চলবে : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক ইসরাইলি সেনারা রাফাহ শহরে স্থল অভিযান চালাবে। গতকাল (মঙ্গলবার) তিনি এই হুমকি দিয়েছেন।

এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বন্দী বিনিময় চুক্তি হলে তারা এই আগ্রাসনের পরিকল্পনা বাতিল করবেন।

মিশর সীমান্তবর্তী রাফাহ শহরে বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। ইসরাইলি আগ্রাসনের মুখে এসব ফিলিস্তিনি উত্তর ও মধ্য গাজা থেকে ঘরবাড়ি ছেড়ে রাফা শহরে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন। কিন্তু সেখানে এখন আগ্রাসন চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরাইল। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক নেতারাসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সম্ভাব্য এই আগ্রাসনের বিরোধিতা করেছে। কিন্তু নেতানিয়াহু সমস্ত বিরোধিতা উপেক্ষা করে সেখানে সামরিক আগ্রাসন চালাতে চাইছেন।

তিনি বলেছেন, “সমস্ত লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করার কোনো প্রশ্ন নেই। বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক, আমরা রাফাহ শহরে প্রবেশ করব এবং হামাস যোদ্ধাদের নির্মূল করব।”

এর আগে গত শনিবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী চ্যানেল টুয়েলভকে বলেছিলেন, হামাস যদি ইসরাইলি বন্দীদের মুক্তির ব্যাপারে রাজি হয় তাহলে রাফা শহরে অভিযান চালানার সিদ্ধান্ত বাতিল করা হবে।



Our Like Page