October 27, 2026, 2:29 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাইডেনের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি খুবই হতাশাজনক : ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত বলেছেন, গাজার জনাকীর্ণ রাফা শহরে হামলা চালানো হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের যে হুমকি দিয়েছেন তা খুবই হতাশাজনক।

বাইডেনের হুমকির পর ইসরায়েলের এ প্রথম প্রতিক্রিয়ায় গিলাদ এরদান ইসরায়েলী সরকারি সম্প্রচারকেন্দ্র কান রেডিওকে বলেছেন, এটি এমন একজন প্রেসিডেন্টের কাছ থেকে শোনা কঠিন ও হতাশাজনক বক্তব্য যার কাছে আমরা যুদ্ধের শুরু থেকে কৃতজ্ঞ ছিলাম।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, রাফায় হামলা চালানো হলে তিনি ইসরায়েলকে কামানের গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।
সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে বুধবার বাইডেন বলেছেন, যদি তারা রাফায় অভিযান চালাতে যায়, তাহলে সেখানে ব্যবহারের জন্যে আমি অস্ত্র সরবরাহ করতে যাচ্ছি না।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page