April 5, 2026, 9:18 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক বিভাগ। গতকাল বাগেরহাট-পিরোজপুর সড়কের দড়াটানা সেতুর টোলপ্লাজা থেকে সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পিযুষ চন্দ্র দে‘র নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

এদিন টোলপ্লাজার দক্ষিণপাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে, দশানীসহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে থাকা অবৈধভাবে করা পাকা, আধাপাকা ও টং ঘর উচ্ছেদ করা হয়। গতকাল প্রায় দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান আজও চলবে। বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এই অভিযান চালানো হবে বলে জানান সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম।

তিনি বলেন, সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকান ঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গা প্রভাবশালীরা দখল করে পাকা-আধাপাকা স্থাপনা নির্মাণ করেছে। আবার অনেকে টং ঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনাই উদ্ধার করব। আজ আমরা দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি।

অভিযানের নেতৃত্বে থাকা সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পিযুষ চন্দ্র দে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে এজন্য মনিটরিং করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page