March 31, 2026, 11:12 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন
এইমাত্রপাওয়াঃ

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিএফআইইউকে ৩ মাস সময় দিলেন হাইকোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বিএফআইইউকে ৩ মাস সময় দিয়েছে হাইকোর্ট।

বুধবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বিএফআইইউ’র সময় আবেদনের প্রেক্ষিতে তা মঞ্জুর করেন।

পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৫ ফেব্রয়ারি ২০২৩।

এসময় সংস্থাটি জানায়, ১০ দেশের সাথে চুক্তি করতে মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন তারা।

বিএফআইইউ’র প্রতিবেদনে বলা হয়েছে অর্থপাচার রোধে রিসার্চ সেল গঠনের উদ্যোগও নেয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমএলএ চুক্তি সইয়ের অনুরোধ করেছে দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠানটি।

হেড অব বিএফআইইউয়ের (প্রধান কর্মকর্তা) মো. মাসুদ বিশ্বাসের সই করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

বুধবার হাইকোর্টে বিএফআইইউ এ প্রতিবেদন জমা দেয়। আদালতের নির্দেশে বিএফআইইউ এ প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া অর্থ উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা গ্রহণের জন্য অন্তত ১০ দেশের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি (এমএলএ) সইয়ের যৌক্তিকতা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করেছে বিএফআইইউ।

দেশগুলো হলো কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব-আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, হংকং-চায়না।

আজকের বাংলা তারিখ



Our Like Page