October 16, 2026, 10:22 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বিবিসির সকল কর্মীর টিকটক ডিলিট করার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিবিসি তার কর্মীদেরকে বিশেষ ব্যবসায়িক প্রয়োজন না হলে চীনা মালিকানাধীন ভিডিও অ্যাপ ‘টিকটক’ ডিলিট করে দিতে বলেছে। বিবিসির অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে বর্তমানে ৪৪ লাখ ফলোয়ার রয়েছে।

রবিবার কর্মীদেরকে পাঠানো এক বার্তায় বিবিসি বলেছে, যুক্তিসঙ্গত ব্যবসায়িক কারণ না থাকলে আমরা বিবিসি কর্পোরেট ডিভাইসে টিকটক ইনস্টল করার পরামর্শ দেই না। ব্যবসায়িক দরকার না থাকলে টিকটক ডিলিট করে দিতে হবে।

সংবাদমাধ্যমটি সোমবার বার্তা সংস্থা এএফপিকে বলেছে, টিকটক ব্যবহার না করার বিষয়টি আমাদের সিস্টেম, ডেটা এবং মানুষের নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্ব দেয়। যদিও কর্পোরেট ডিভাইসগুলোতে সম্পাদকীয় ও মার্কেটিংয়ের প্রয়োজনে এখনো টিকটক ব্যবহারের অনুমোদন রয়েছে, তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।

পশ্চিমা প্রতিষ্ঠানগুলো চীনের দ্বারা তথ্য-উপাত্ত সংগ্রহের ভয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে। এর ধারাবাহিকতায় ফার্ম বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি ব্যবহারের বিষয়ে কঠোরতা অবলম্বন করছে।

ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাজ্য গত বৃহস্পতিবার সরকারি ডিভাইসে টিকটকের ওপর নিরাপত্তা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। খবর- এএফপি।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page