August 9, 2026, 9:17 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

বিভিন্ন দেশ ও সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা ইরানি পররাষ্ট্রনীতির একটি স্তম্ভ : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা ইরানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ।

গতকাল (রোববার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্কের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে এক সাক্ষাৎকারে একথা বলেন প্রেসিডেন্ট রায়িসি। তিন দিনের জন্য তিনি নিউইয়র্ক সফরে গেছেন এবং আশা করা হচ্ছে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রায়িসি বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে ইরান আশা করে- আন্তর্জাতিক এ সংস্থা বৈশ্বিক উন্নয়ন, নিরাপত্তা, শান্তি এবং ন্যায় বিচারের জন্য তার প্রতিশ্রুত ভূমিকা যথাযথভাবে পালন করবে। জাতিসংঘের পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত নেয়া হবে তা অবশ্যই স্বাধীন, ন্যায্য এবং বৈষম্যহীন হতে হবে। এই সিদ্ধান্তে কোনভাবেই বড় শক্তিগুলোর প্রভাব থাকতে পারবে না।

নিউইয়র্ক সফরের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট রায়িসি বলেন, এই সফরের মধ্যদিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইরানের সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রেসিডেন্ট রায়িসি জানান, শত্রুর পক্ষ থেকে যে অপপ্রচার চালানো হয় তার জবাব দেয়ার বিশেষ পরিকল্পনা রয়েছে। তিনি বিভিন্ন গণমাধ্যমের কাছে ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে দেশের বাস্তবতা তুলে ধরবেন বলে জানান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page