October 4, 2026, 3:53 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ ১০ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমার মৃত্যু হয়েছে। এর আগে তাকে নিয়ে উড়ে চলা সামরিক বিমান নিখোঁজের খবর পাওয়া যায়। বিমানটিতে ভাইস প্রেসিডেন্টের স্ত্রীসহ আরও ৯ জন আরোহী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। খবর সিবিএস নিউজ।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুন) সকালে রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বলা হয়, সোমবার নিখোঁজ হওয়া মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটির উদ্ধার অভিযান শেষ হয়েছে। বিমানটিতে থাকা ভাইস প্রেসিডেন্ট সাওলোস ক্লাউস চিলিমাসহ ১০ জনকে চিকানগাওয়ায় পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।

বিমানটি রাডারের বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মালাউইয়ের প্রতিরক্ষা বাহিনী, পুলিশ সার্ভিস, বেসামরিক বিমান চলাচল বিভাগসহ বিভিন্ন সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

মালাউইয়ের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানা গিয়েছে, সোমবার ৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টকে বহন করে নিয়ে যাওয়া উড়োজাহাজটি রাজধানী লিলংওয়ে ছেড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পরে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে সেটির অবতরণ করার কথা ছিল। গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই বিমানটি হঠাৎ রাডারের বাইরে চলে গেলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেন্টিনো ফিরি বিমানটি নিখোঁজ হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট লাজারাস চাকভেরাকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের নির্দেশে বিমানটির উদ্ধার অভিযান শুরু করা হয়।

চিলিমা ২০১৪ সাল থেকে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি এর আগে মোবাইল নেটওয়ার্ক এয়ারটেল মালাউইয়ের নেতৃত্ব দিয়েছিলেন, পাশাপাশি ইউনিলিভার, কোকাকোলা এবং কার্লসবার্গে কাজ করেছেন।



Our Like Page