November 8, 2026, 5:33 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা ১ হাজার ৩৪৯ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ৯৪ হাজার ৮৬০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ৮৬০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৮৭ হাজার ৭৭৯ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৪২ লাখ ২৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জার্মানি। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, ব্রাজিল, হাঙ্গেরি, ইতালি, রাশিয়া, জাপান, তাইওয়ান ও ফিলিপাইনের মতো দেশগুলো।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৭৮ হাজার ৯০৫ জন এবং মারা গেছেন ১৯৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৯২০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৯৩ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২৬২ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৫৮২ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার ১৩৮ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৪ হাজার ১৬৩ জনে।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৮৫ জন এবং মারা গেছেন ৬০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৭ লাখ ৭ হাজার ৫৬৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ১৯৩ জন।

২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ২১ লাখ ৬ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ৪১৪ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত ৭ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ৮০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৩৬০ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৭৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ৯৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৪২৯ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৮৪৬ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৬৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৭৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ৬৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৯৬০ জন।

তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৩১৭ জন এবং মারা গেছেন ৫২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৫ লাখ ৫৫ হাজার ৮৮৪ জন এবং মারা গেছেন ১২ হাজার ৪৭৯ জন।

হাঙ্গেরিতে একদিনে ৯ হাজার ২৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১৪০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২১ লাখ ৪১ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ৪৭ হাজার ৯৩৮ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে ২৪ ঘণ্টায় পোলান্ডে শনাক্ত ১ হাজার ২৪ জন এবং মারা গেছেন ২৩ জন; দক্ষিণ কোরিয়ায় শনাক্ত ৪০ হাজার ৮০৫ জন এবং মৃত্যু ২৬ জনের; ইন্দোনেশিয়ায় শনাক্ত ৩ হাজার ৪৮ এবং মৃত্যু ২৪ জনের; ফিলিপাইনে শনাক্ত ১ হাজার ১২১ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page