March 31, 2026, 11:11 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন
এইমাত্রপাওয়াঃ

বেনাপোল সীমান্তে ১০টি সোনারবারসহ দুই সহদর আটক

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণবার সহ দুই পাচারকারী সহদরকে আটক করেছে বিজিবি।

আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল বন্দর থানার কাস্টমস গেটের সামনে থেকে তাদের আটক করে।

আটককৃরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরন মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক রে: কর্ণেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারতে স্বর্নের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহ ভাজন দুই সহদোর কে ধরা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ১০টি স্বর্ণবার পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page