November 6, 2026, 4:46 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের শীর্ষ নেতারা ফোন করে চলমান বোমা হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১০ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

তিনি জানান, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত ইরান না মানলে আগামী রাতেও তাদের ওপর ব্যাপক হামলা চালানো হবে।

তবে ট্রাম্পের এ দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান কখনোই হামলা বন্ধের জন্য ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেনি।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানের কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এটা শুধু যুদ্ধের দায় এড়ানোর জন্য দেওয়া একটি অজুহাত।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

জবাবে ইরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুসারে, এটি ছিল ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনে জবাব।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page