November 3, 2026, 6:11 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ব্রিটেনে বাইডেনের সংক্ষিপ্ত সফর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সংক্ষিপ্ত সফরে ব্রিটেনে রয়েছেন। এ সময়ে তিনি রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সাক্ষাত করবেন। এরপর তিনি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া যাবেন।
ব্রিটেন সফরের আগে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন ব্রিটেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরালো করার চেষ্টা করবেন।
রাজা চার্লস ওয়েস্ট লন্ডনের উইন্ডসর ক্যাসলে বাইডেনের সাথে সাক্ষাত করবেন। এ সময়ে উভয়ে জলবায়ু ইস্যু নিয়ে কথা বলবেন।
মে মাসে রাজ্যাভিষেকের পর চার্লসের সাথে বাইডেনের এটি হবে প্রথম সাক্ষাত।
এদিকে দিনের প্রথম ভাগেই বাইডেন সুনাকের সাথে বৈঠক করবেন। গত কয়েকমাসের মধ্যে এটি হবে তাদের পঞ্চম বৈঠক।
এদিকে লিথুয়ানিয়ায় মঙ্গল ও বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেন আশা করছে এ সম্মেলন থেকে তারা মার্কিন নেতৃত্বাধীন এই জোটে যোগ দেয়ার একটি স্পষ্ট আভাস পাবে। লিথুয়ানিয়া থেকে বাইডেন ফিনল্যান্ড যাবেন। এটি ন্যাটোতে যোগ দেয়া সর্বশেষ সদস্য রাষ্ট্র।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page