October 17, 2026, 6:29 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের কর্ণাটকে বিয়ের আসরে হাজির প্রেমিক ; খালি হাতে ফিরলেন বর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরযাত্রীতে নিয়ে হাজির পাত্র। সেজেগুজে প্রস্তুত কনেও। এর মধ্যেই বিয়ের আসরে হঠাৎ দেখা প্রেমিকের সঙ্গে। ব্যাস, ওমনি মতবদল করে ফেললেন কনে। মনের মানুষকে ছাড়া আর কারও গলায় মালা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। তাতেই ভেস্তে যায় পুরো আয়োজন। খালি হাতে ফিরে যেতে হয় পাত্রপক্ষকে। সিনেমায় নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা।

জানা যায়, ঘটনাটি ভারতের কর্ণাটক রাজ্যের কোলালা শহরের। সেখানে কয়েকদিন আগে বিয়েবাড়িতে হঠাৎ মতবদল হয় এক কনের। বিয়ের রীতি রেওয়াজ শুরু হতেই আচমকা গাঁটছড়া বাধঁবেন না বলে জানিয়ে দেন তিনি।

কিন্তু দুই বাড়িতে রীতিমতো কথাবার্তা বলেই ঠিক হয়েছিল বিয়ে। পাত্র-পাত্রী দুজনেই একে অপরকে পছন্দ করে রাজি হয়েছিলেন। তাহলে শেষ মুহূর্তে কেনই বা বিয়েতে নারাজ হলেন কনে? হকচকিত হয়ে যান বিয়েবাড়িতে উপস্থিত সবাই। তবে আসল কারণ ফাঁস হতে সময় লাগেনি।

কিছুক্ষণের মধ্যে সবাই জানতে পারেন, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনের প্রেমিক। শুভদৃষ্টির আগে তাকে দেখতে পান কনে। আর তাই ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য় কোনো পুরুষের গলায় মালা পরাবেন না বলে ঘোষণা দেন তিনি।

মূলত দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে প্রেম ছিল কনের। কিন্তু সেই সম্পর্কে মত ছিল না তার পরিবারের। এরই মধ্যে বাড়ি থেকে বিয়ে ঠিক করায় মনের দুঃখ চেপে রাজি হয়েছিলেন তরুণী। কিন্তু বিয়ের আসরে প্রেমিককে দেখে আর নিজেকে সামলাতে পারেননি। জানিয়ে দেন, প্রেমিককে ছাড়া আর কাউকে জীবনসঙ্গী করতে পারবেন না তিনি।

এর ফলে হইচই পড়ে যায় বিয়েবাড়িতে। গোলমালের একপর্যায়ে ডাকা হয় পুলিশ। তবে পুলিশও কনের পক্ষই নিয়েছিল। মেয়েটির অমতে বিয়েতে জোর না দিতে পাত্রপক্ষকে রাজি করান তারা।

এই বিয়ের জন্য উভয় পরিবারই বিপুল টাকাপয়সা খরচ করেছিল। কিন্তু কনের আপত্তিতে ভেস্তে যায় সব।

জানা গেছে, দুই পরিবার এখন বিয়ের জন্য আরেকটি দিন নির্ধারণে রাজি হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সময়

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page