September 29, 2026, 7:48 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের তামিলনাড়তে ট্রেনের বগিতে আগুন ; ৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়তে শনিবার থেমে থাকা ট্রেনের একটি বগিতে সিলিন্ডার বিস্ফোরণে বগির ভিতরে আগুন লেগে কমপক্ষে নয় জন মারা গেছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছে।
রাজ্যের মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই তীর্থযাত্রী এবং উত্তর প্রদেশ রাজ্য থেকে এসেছিলেন।
ট্রেনের প্রাইভেট কোচটি শনিবার উত্তর প্রদেশ থেকে এসেছিল এবং রেলস্টেশনের কাছে পার্ক করা হয়েছিল। দক্ষিণ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে কোচের ভেতরে এলপিজি গ্যাসের একটি সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়েছে।’
দক্ষিণ রেলওয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইভেট কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পাচার করেছে এবং এর ফলে আগুন লেগেছে। আগুন দেখে অনেক যাত্রী কোচ থেকে বেরিয়ে যায়।’

আজকের বাংলা তারিখ



Our Like Page