November 3, 2026, 2:09 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের সঙ্গে উত্তেজনা নিরসন করে একটি স্থিতিশীল সম্পর্ক চায় চীন : ওয়াং উই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সীমান্তে সেনাদের মধ্যে সংঘর্ষ নিয়ে গত কয়েক বছর ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে উত্তেজনামূলক সম্পর্ক বিরাজ করছে। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসন করে একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং উই।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার (১৪ জুলাই) আসিয়ান সম্মেলনে যোগ দেন ভারত-চীনসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা। এই সম্মেলনের ফাঁকে জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ওয়াং উই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ওয়াং উই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, দুই দেশের মধ্যে সন্দেহমূলক সম্পর্কের বদলে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

ভারত ও চীনের মধ্যে রয়েছে ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। যার বেশিরভাগই অচিহ্নিত। এই সীমান্ত নিয়ে ১৯৬২ সালে স্বল্পকালীন এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল দুই দেশ।

তবে ১৯৯০ সাল থেকে তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উষ্ণ হতে থাকে। বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহৎ বাণিজ্য সহায়ক দেশ হলো চীন।

কিন্তু ২০২০ সালে দুই দেশের সেনারা আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ওই বছর সীমান্ত সংঘর্ষে ভারতের ২০ ও চীনের ৪ সেনা নিহত হন।

ওই ঘটনার পর সামরিক ও শীর্ষ পর্যায়ের বৈঠকের পর উত্তেজনা প্রশমিত হয়। তবে ভারতীয়রা বিষয়টিকে ভালো চোখে দেখেনি। তারা চীনের বিভিন্ন প্রযুক্তি ও পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।

এছাড়া সেনাদের মধ্যে সংঘর্ষের পর ভারত-চীন উভয়েই অবস্থান শক্ত করতে সীমান্তে ভারী যান ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে। চীন দাবি করে পরিস্থিতি এখন শান্ত। তবে নয়াদিল্লি এখনো বলে থাকে, চীন সীমান্তে উচ্চ ঝুঁকি বিরাজমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page