October 4, 2026, 3:08 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

ভারতে উদ্বোধনের আগেই বিহারে ভেঙে পড়ল সেতু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে একটি সেতু। মঙ্গলবার আরারিয়া জেলার বাকরা নদীতে নির্মাণাধীন সেতুটির একাংশ ভেঙে পড়েছে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

১২ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা ওই সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। ওই এলাকার সংসদ সদস্য বিজয় কুমার দেশটির একটি বার্তা সংস্থাকে জানান, সেতুটি ভেঙে পড়ার পেছনে নির্মাণ সংস্থার মালিকের গাফিলতি রয়েছে। এই বিষয়ে তদন্ত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেতুটির প্রধান অংশই ভেঙে পড়েছে।

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেতুটির ভিডিও। এতে কীভাবে সেতুটি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ দ্রুত বইতে থাকা বাকরা নদীর পানিতে ভেসে যাচ্ছে, সেই দৃশ্য দেখা গেছে। অপর একটি ভিডিওতে দেখা যায়, উপস্থিত জনতা সেতুর ভেঙে পড়া অংশের কাছে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছেন।

বিহারে এই ধরনের সেতু বিপর্যয় নতুন কিছু নয়। এর আগে গত মার্চেই রাজ্যের সুপালে একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছিল। তারও আগে ভাগলপুরে একইভাবে দুর্ঘটনা ঘটে।



Our Like Page