April 5, 2026, 9:17 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ঝড়োবৃষ্টি-বজ্রপাতে ফসলের ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঘুর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে জেলায় আজ সকাল থেকে কয়েকদফা ঝড়োবৃষ্টি ও বজ্রপাত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে জেলার নিম্নাঞ্চল এলাকায় ফসলের উল্লেখযোগ্য ক্ষতির খবর মিলেছে।

নদী উত্তাল থাকায় মাছধরা নৌকা-ট্রলারগুলো তীরে ভিড়েছে। আবহাওয়া দপ্তর এতদাঞ্চলে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সকালে কিছু দূরপাল্লার লঞ্চ বিভিন্ন নৌ-রুটে ছেড়ে গেলেও বাকী লঞ্চগুলো আপাতত চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান বাসস’কে জানান, বিচ্ছিন্নভাবে থেমে থেমে দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। আরো হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বাসস’কে জানান, আবহাওয়াজনিত যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page