October 26, 2026, 5:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। এরইমধ্যে এবার মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র। সোমবার (১২ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আরও বলেছেন, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে বিমান পরিবহনকারী বাহক পাঠানো হয়েছে। সেটি খুব দ্রুতই সেখানে পৌঁছাবে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ দুই নেতাকে হত্যাকাণ্ডের পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা চলছে। হামাস, ইরান ও হিজবুল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ পাঠানো হচ্ছে বলে জানায় যুক্তরাষ্ট্র।

রোববার এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে। সেইসঙ্গে ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এটা স্পষ্ট নয়, ইরান ইসরায়েলে হামলা নিয়ে সর্বশেষ কী পরিকল্পনা করেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page