November 6, 2026, 7:16 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে সীমিত ফ্লাইট চালু করবে ভারতীয় বিমান সংস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় বিমান সংস্থাগুলো আজ মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধের কারণে আটকে পড়া হাজার হাজার যাত্রীকে ফিরিয়ে আনার লক্ষ্যে তারা মধ্যপ্রাচ্যে সীমিত বাণিজ্যিক পরিষেবা পুনরায় চালু করছে।

লাখ লাখ দক্ষিণ এশীয় নাগরিক মধ্যপ্রাচ্যে বাস করেন এবং কাজ করেন।

ইন্ডিগো জানিয়েছে, তারা দেশগুলোর মধ্যে কার্যক্রম ‘ক্রমাগতভাবে স্বাভাবিক’ করার প্রচেষ্টার অংশ হিসাবে সৌদি আরবের জেদ্দায় চারটি ফিরতি ফ্লাইট পরিচালনা করবে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, সংস্থাটি মঙ্গলবার থেকে ওমানের রাজধানী মাস্কাট থেকে ফ্লাইট পুনরায় চালু করবে।

তবে বিমান সংস্থাগুলো এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট চলাচল পরিষেবা স্থগিত রয়েছে।

বাজেট ক্যারিয়ার আকাসা এয়ার জানিয়েছে, তারা জেদ্দায় কিছু নির্দিষ্ট ফ্লাইট পরিচালনা করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহরাইন, সৌদি আরব এবং জর্ডানের নেতাদেরসহ মধ্যপ্রাচ্যের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন।

ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তাদের ধন্যবাদ জানান মোদী।

হামলায় বেশ কয়েকজন দক্ষিণ এশীয় নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে আবুধাবিতে কমপক্ষে একজন নেপালি এবং বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে দুইজন বাংলাদেশি রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওমানের কাছে একটি জাহাজে একজন নাগরিক নিহত হয়েছেন।

মোদী সোমবার বলেছেন যে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথেও কথা বলেছেন, যেখানে তিনি ‘সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার হিসেবে জোর দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page