October 3, 2026, 12:52 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্য সংঘাত ‘বিশ্ব শক্তির লজ্জাজনক ব্যর্থতা: পোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতার সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস।

সোমবার (৭ অক্টোবর) এক খোলা চিঠিতে তিনি মধ্যপ্রাচ্যে ঘটে চলা সংঘাতকে ‘বিশ্ব শক্তিগুলোর লজ্জাজনক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন।

মধ্যপ্রাচ্যের ক্যাথলিকদের উদ্দেশে লেখা এই চিঠিতে তিনি বলেন, এক বছর আগে ঘৃণার ফিউজ জ্বলে ওঠে। এটি এখনো শেষ হয়নি, বরং সহিংসতা চক্রাকারে বিস্ফোরিত হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় এবং সবচেয়ে শক্তিশালী দেশগুলো অস্ত্র পাঠানো বন্ধ করতে এবং যুদ্ধের ট্র্যাজেডির অবসান ঘটাতে লজ্জাজনক অক্ষমতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন পোপ।

শীর্ষ এই ধর্মগুরু বলেন, দেখে মনে হচ্ছে খুব কম লোকই সবচেয়ে বেশি যা প্রয়োজন- কাঙ্ক্ষিত সংলাপ এবং শান্তি সম্পর্কে চিন্তা করে। এখনো রক্ত ঝরছে, যেমন অশ্রু ঝরছে। প্রতিশোধের আকাঙ্ক্ষার সাথে সাথে ক্রোধও বাড়ছে। তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে, সহিংসতা কখনো শান্তি বয়ে আনে না। কিন্তু বছরের পর বছর সংঘাত আমাদের কিছুই শিক্ষা দেয়নি বলে মনে হচ্ছে।

৮৭ বছর বয়সী পোপ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার সমালোচনা করে বলেন, বিমান হামলা ‘নৈতিকতার বাইরে’ চলে গেছে।

এর আগে গত সেপ্টেম্বরে পোপ লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড মেনে নেয়া যায় না উল্লেখ করে যুদ্ধ বন্ধে সম্ভাব্য সব কিছু করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page