March 31, 2026, 10:36 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় হযরত মুহাম্মদ (সঃ) এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় হযরত মুহাম্মাদ (সঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে ভারতের পুরোহিত রামগিরির বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টার সময় মাগুরা ভায়নামোড় স্বাধীনতার স্মৃতি স্তম্ভ থেকে মাগুরা জেলার নবী প্রেমিক তাওহীদ জনতার আয়োজনে মিছিল ও গণসমাবেশ করা হয়।

হাফেজ মাওলানা সালাউদ্দিন আল আজাদ বলেন, আমরা তাওহীদি জনতা আজকে ভারতে বিশ্ব নবীজি ও ইসলাম ধর্ম কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ভায়নামোড় থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মাগুরা জেলার বিভিন্ন ওলামা একরাম, মসজিদের খতিবগণ ও তাওহীদি জনতা প্রতিবাদ জানিয়েছে। গোটা বিশ্বের কলিজা হচ্ছে হযরত মুহাম্মাদ (সঃ), পৃথিবীর কেউ যেন আমাদের কলিজা বিশ্ব নবীজিকে নিয়ে যেন কটুক্তি না করে এবং পৃথিবীর কেউ যেন আমাদের কলিজাতে হাত না দেয়। বিদেশি কোন ষড়যন্ত্র থেকে ইসলাম ও দীনের বিপক্ষে যারা চক্রান্ত করছে তাদের চক্রান্ত যেন মহান আল্লাহপাক রাব্বুল আলামিন নষ্ট করে দেন।

মাগুরা ভায়নামোড়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এই শ্লোগান নিয়ে এবং বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ) কটুক্তি করায় ইসলামি ধর্ম প্রাণ মুসলিদের মিছিল।। শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টার সময়

আজকের বাংলা তারিখ



Our Like Page