September 30, 2026, 5:00 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মাঝ আকাশে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাউথ ক্যারোলাইনার মধ্য আকাশে হারিয়ে গেছে একটি এফ-৩৫ জঙ্গিবিমান। বিমানটিতে কারিগরী ত্রুটি দেখা দেয়ার পর পাইলট বিমান থেকে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসেন কিন্তু বিমানটির কোন খোঁজ পাওয়া যায়নি।

পরে এই বিমানের অনুসন্ধানের জন্য স্থানীয় জনগণের সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ। তারা বলেছে, আপনারা হয় বিমানটি খুঁজে বের করুন অথবা যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা চিহ্নিত করে খবর দিন।

গতকাল (রোববার) বেলা দুটোর দিকে সাউথ ক্যারোলাইনার জয়েন্ট বেইজ চার্লসটনের কাছে বিমানটি এই দুর্ঘটনার মুখে পড়ে। মার্কিন মেরিন কোরের এ বিমানটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আকাশে উড়ছিল বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম ডব্লিউএলটিএক্স জানিয়েছে, বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসার আগে অটো পাইলট সিস্টেম চালু করে দেন। এ কারণে বিমানটি দূরে কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানাতে হবে। এতে বিমানটি খুঁজে পেতে সহজ হবে। মার্কিন মেরিন কোর এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানটি অনুসন্ধান করছে।

গতবছর টেক্সাসের কাছে একটি এফ-৩৫ ক্রাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। এতে এই বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় এবং বেশ কিছু বিমান তদন্তের জন্য উড্ডয়ন বন্ধ করা হয়।

মার্কিন বিমান কোম্পানি লকহিড মার্টিন অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান তৈরি করেছে কিন্তু মাঝে মাঝে মধ্যেই এই বিমানে নানা ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে এবং দিনদিন এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে চলেছে। সে ক্ষেত্রে নানা রকমের ত্রুটি বিচ্যুতি ও দুর্ঘটনা এই বিমানের পিছু লেগেই রয়েছে এবং মার্কিন কর্তৃপক্ষ বিমানটি নিয়ে খুব একটা স্বস্তিতে নেই।

আজকের বাংলা তারিখ



Our Like Page