October 2, 2026, 1:32 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মারাত্মক বায়ুদুষণে নয়াদিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের রাজধানীতে মারাত্মক বায়ুদুষণে বিপর্যস্ত জন জীবন। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অতীশী। তবে অনলাইনে প্রাইমারী স্কুলের শ্রেণির কার্যক্রম অব্যাহত থাকবে।

ধোঁয়াশা গ্রাস করেছে পুরো রাজধানী বাসীকে। বায়ুদুষণে সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। চোখের জ্বালা পোডা,শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে ভূগছেন রাজধানীর বাসিন্দারা।

যানবাহন চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ডিজেল চালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া সব ধরনের যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক ডেকেছেন পরিবেশ মন্ত্রী।

আজ সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, বিশ্বেও দুষিত শহরের তালিকায় ১০০১ স্কোর নিয়ে শীষে ছিল নয়াদিল্লি। যা এই মৌসুমে সর্বনিম্ন। একারণে খুব কাছে থাকা জিনিসও দেখতে বেগ পেতে হচ্ছে। কর্তৃপক্ষ শিশুদের বাড়ির ভিতরে রাখার পরামর্শ দিয়েছেন।

এদিকে গতকাল রোববার দিনের শেষে মুখ্যমন্ত্রী অতীশী (যিনি একটি মাত্র নাম ব্যবহার করেন) এক বিবৃতিতে বলেছেন, সশরীরে উপস্থিত হয়ে দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্পর্শকাতর ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ বায়ু মনে করা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page