October 17, 2026, 4:07 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সাম্প্রতিক ব্যালাস্টিক হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ চাই ইউক্রেন। প্যাট্রিয়ট পেলেই মস্কোর সব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বড় দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়, ব্যালাস্টিক হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মাত্র এক-দশমাংশ এখন কিয়েভের হাতে রয়েছে।

জেলেনস্কি জানান, গত বছরের তুলনায় চলতি বছরে তাদের কাছে আড়াই গুণ কম ক্ষেপণাস্ত্র রয়েছে, যেখানে এই এক বছরে রাশিয়ার ব্যালাস্টিক উৎপাদন দ্বিগুণ হয়েছে।

তিনি আরও জানান, জাতিসংঘের তথ্যমতে ২০২২ সালের এপ্রিলের পর গত জুলাই মাস ছিল ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। মার্কিন মজুতের মাত্র ৫ শতাংশ পেলেও শীতকাল পার করে সাধারণ মানুষের জীবন রক্ষা করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট দেখা দেওয়ায় কিয়েভ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। জেলেনস্কি জানান, প্রতিদিন কোটি কোটি ফোন কল এবং নানা অপ্রকাশযোগ্য সমঝোতার মাধ্যমে প্রতিরোধী ক্ষেপণাস্ত্র জোগাড়ের চেষ্টা করছেন তিনি।

অন্যদিকে ন্যাটোর আঙ্কারা সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেওয়ার আশ্বাস দিলেও পরে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হোয়াইট হাউসের সহায়তা বাড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সম্প্রতি কথা বলার বিষয় নিশ্চিত করেন জেলেনস্কি।

শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আরও অংশগ্রহণ চান জানিয়ে তিনি স্পষ্ট করেন, ডনবাসের বাকি ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিয়ে কোনো চুক্তি সম্ভব নয়। এছাড়া পুতিন ন্যাটোভুক্ত ছোট কোনো বাল্টিক দেশে হামলা চালিয়ে বড় বিজয়ের চেষ্টা চালাতে পারেন বলেও পশ্চিমা মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page