অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মোট ১১ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলার পর এই প্রাণহানির সংখ্যা সামনে আসে।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক উপ-গভর্নর জানান, তিন স্থানে যুক্তরাষ্ট্রের রাতের বেলার ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন। সরকারি বার্তা সংস্থা ইরনা এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হন।