November 6, 2026, 5:21 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওই এলাকায় মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করার পরই এই ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানি জাহাজ আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর এই পদক্ষেপটি এক ধরনের ‘সশস্ত্র জলদস্যুতা’ এবং এটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। এই ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে বলেও তেহরানের পক্ষ থেকে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

তবে মার্কিন সামরিক জাহাজটিকে লক্ষ্য করে চালানো এই ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, এই ঘটনার বিস্তারিত তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতেও প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্য ও এর আশপাশের জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের এই সামরিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page