September 8, 2026, 12:50 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

মিশরের রাফাহ ক্রসিং হয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে ত্রাণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিশর থেকে রাফাহ ক্রসিং হয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তাবাহী ট্রাকগুলো। যদিও ত্রাণ সংস্থাগুলো বারবার ২০ ট্রাকের এই সহায়তাকে ‘সমুদ্রের মাঝে একফোঁটা পানির’ সঙ্গে তুলনা করে আসছে।

গাজার ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের যে বহর প্রবেশ করছে, তা খুবই সীমিত। বিদেশে চিকিৎসার প্রয়োজনে আহত ব্যক্তিদের জন্য একটি মানবিক করিডোর অবশ্যই স্থায়ীভাবে খোলা রাখতে হবে।

গাজাভিত্তিক সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এক বিবৃতিতে বলেছেন, শনিবার সকালে যেসব ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে, তা গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক বলেছেন, গাজায় প্রবেশ করা ২০টি ত্রাণবাহী ট্রাক যথেষ্ট নয়। তিনি আশা করছন, শিগগিরই গাজায় আরও ত্রাণ প্রবেশ করবে।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ করেছে। গাজার বেসামরিক জনগণের ওপর পূর্ণ অবরোধ আরোপ করা হয়েছে, বিশেষ করে পানি, খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি ও ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। তাদের এই অভিযানে ৪ হাজার ১০০ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page