September 29, 2026, 5:22 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করতে চেয়েছিল : নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাংলাদেশকে বধ্যভূমি ও পোড়ামাটিতে পরিণত করতে চেয়েছিল।

তিনি বলেন, ১৯৭৫ সালের পরবর্তী সময় ক্ষমতায় এসে জেনারেলরা এই রাষ্ট্রকে একই অবস্থায় নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ নিতে পারেননি। আজ আমাদের মুক্তিযোদ্ধারা ৭৫ বছর বয়সে এসে স্বাধীনতার সুখ ও বিজয়ের স্বাদ অনুভব করছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, এই বদলে যাওয়া বাংলাদেশের রূপকারের নাম হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের কোন সরকার এদেশের জন্য কিছু করেনি। আজ বাংলাদেশ সমগ্র পৃথিবীর বিস্ময়।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরে যথাযথ মর্যাদায় নানান আয়োজনে ১৪ ডিসেম্বর বিরল হানাদার মুক্ত দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিরল পৌর মেয়র সবুজার সিদ্দীক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, এ্যাড. রবিউল ইসলাম রবি (পিপি) ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি।
দিবসটি উপলক্ষ্যে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page