March 31, 2026, 4:05 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

যশোরে জমি রেজিষ্ট্রি করে না দেয়ায় পিতাকে হাতুড়িপেটা

ইয়ানূর রহমান : জমি রেজিষ্ট্রি করে না দেয়ায় ছেলে ও ছেলের বউ বেলায়েত হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে হাতুড়িপেটা করে বাড়ি থেকে বের করে দিয়েছে। রোববার সকাল ৮টায় যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্ত্রী সুলতানা বেগম জানান, তার ছেলে সুমন হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকে। ছেলের বউ শ্রাবণী ইসলাম লাবনী তাদের সাথে থাকে। লাবনী প্রায়দিন সকালে বাড়ি থেকে বের হয়ে গভীর রাতে বাড়ি ফেরে । সপ্তাহে তিন-চারদিন বিভিন্ন ছেলেকে নিয়ে বাড়িতে সময় কাটায় লাবনী। বিষয়টি একাধিকবার ছেলে সুমনকে জানালেও কোনো কাজ হয়নি। উল্টো তারা নির্যাতনের
শিকার হয়েছেন।

সম্প্রতি সুমন ঢাকা থেকে বাড়ি ফিরেছে। এরপর থেকে প্রতিদিন তার ও স্ত্রীর নামে বাড়িসহ জমি লিখে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। রোববার সকাল ৮টায় সুমন তার বাবা-মাকে সে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে একা বসবাস করবে। পিতা বেলায়েত হোসেন ও মা সুলতানা বেগমকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। ওইসময় বেলায়েত হোসেন বাড়ি ছাড়তে অস্বীকার করলে স্ত্রী লাবনীকে সাথে নিয়ে তাকে এলোপাতাড়ি হাতুড়িপেটা করে। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে চাঁচড়া ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চাঁচড়া ফাঁড়ির এসআই কামাল হোসেন জানান, এ ঘটনায় আহতের স্ত্রী ছেলে ও ছেলের বউয়ের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page