April 1, 2026, 5:19 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

যশোরের ঝিকরগাছায় ছেলের লাশ দেখতে যাওয়ার পথে প্রাণ গেলো বাবার

ইয়ানূর রহমান : ছেলের লাশ দেখতে যাওয়ার পথে যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গদখালী-পানিসারা সড়কে এ দুর্ঘটনা ঘটে। শার্শার বেনাপোলের কাগজপুকুর
গ্রামের শফি দফাদারের ছেলে নিহত জামাল হোসেন (৬৮)। গুরুতর আহত অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় জামাল হোসেনের বড় ছেলে জিয়া হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিকরগাছায় তার শ্বশুরবাড়িতে মারা যান।

পরিবারিক সূত্রে জানা যায়, জামাল হোসেনের বড় ছেলে জিয়া তার শ্বশুরবাড়ি ঝিকরগাছায় পরিবারসহ বাস করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে রাতেই বাবা পরিবারসহ নিজ ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে রওনা হন ঝিকরগাছার উদ্দেশে।

পথিমধ্যে গদখালী-পানিসারা সড়কে একটি বিড়াল দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিড়ালটিকে বাঁচাতে গিয়ে ভ্যানটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় জামাল হোসেন মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। তার সঙ্গে থাকা পরিবারের অন্যান্য সদস্য গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. নিশি জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, জামাল হোসেন মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page