October 3, 2026, 12:04 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যের ৩০ লক্ষ শিশু বসবাস করছে দারিদ্র্য সীমার নিচে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যে ৩০ লক্ষ শিশুসহ রেকর্ড ৯৩ লক্ষ মানুষ ক্ষুধা ও দুরাবস্থার মুখোমুখি হচ্ছেন। বুধবার প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, নতুন লেবার পার্টির সরকার শিশুদের দারিদ্র মোকাবেলায় অধিকতর কিছু করার জন্য প্রচন্ড চাপের মুখে পড়েছে।

চলতি মাসের শেষের দিকে সরকারের প্রথম বাজেট ঘোষণার আগে এবং খাদ্য ব্যাঙ্কগুলোর ব্যবহারকে চালিত করে জীবনযাত্রার সংকটের সাথে এই সমস্যার কথা বেরিয়ে আসে।
বেসরকারি সংস্থা ট্রাসেল ট্রাস্টের প্রতিবেদন অনুযায়ী, চার বছরের কম বয়সী প্রায় এক-চতুর্থাংশ শিশু চরম দারিদ্র্যের সম্মুখীন।
ট্রাস্ট এক বিবৃতিতে বলেছে, ‘বিস্ময়করভাবে দুই দশক আগের তুলনায় ৪৬ শতাংশ বেশি শিশু ক্ষুধা ও দুরাবস্থার মুখোমুখি হচ্ছে। যা এই পরিস্থিতিতে আটকে থাকা প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজনের সমান।’
গত বছর ইউনিসেফের এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজ্য জি-৭ এর ও ন্যাটো সদস্য এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হয়েও ধনী দেশগুলোর মধ্যে শিশু দারিদ্র্যের হার সর্বোচ্চ।
ট্রাসেল ট্রাস্ট বলেছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের কাছ থেকে ‘জরুরি পদক্ষেপ’ ব্যাতিত ক্ষুধা ও দুরাবস্থার মুখোমুখি হওয়ার সংখ্যা আরও বাড়বে। বর্তমানে যুক্তরাজ্যে ২৫ শতাংশ লোক দারিদ্র সীমার নীচে বসবাস করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page