October 10, 2026, 8:18 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যে ক্যানসার চিকিৎসায় অতি অল্প সময়ে মানব শরীরে প্রয়োগে নতুন ইনজেকশন উদ্ভাবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্যান্সার চিকিৎসার দীর্ঘমেয়াদি সময় কমিয়ে আনতে নতুন এক ইনজেকশন উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। মাত্র ৭ মিনিটেই রোগীর দেহে এই ইনজেকশন প্রয়োগ করা যাবে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস) জানিয়েছে, এর ফলে ক্যান্সারের চিকিত্সার সময় তিন চতুর্থাংশ পর্যন্ত কমে আসবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) নতুন এ ইনজেকশন যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) অনুমোদন পেয়েছে। আর এর পরপরই এনএইচএস জানিয়ে দেয়, এতদিন ইমিউনোথেরাপির মাধ্যমে যেসব ক্যানসার রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের এখন অ্যাটেজোলিজুমাবের ইনজেকশন দেওয়া হবে।

এনএইচএসের মতে, এতদিন পর্যন্ত ক্যান্সারের ওষুধ শিরার মাধ্যমে রোগীর শরীরে পৌঁছে দেওয়া হতো। এটি প্রায় ৩০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা সময় নিত। তবে নতুন ইনজেকশন মাত্র ৭ মিনিটে একই কাজ করবে।

অ্যাটেজোলিজুমাব সাধারণত ত্বকের নিচে দেওয়া হয়। এর আরেক নাম টেসেন্ট্রিক। মূলত, এটি একটি মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ, যা ক্যানসার রোগীদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি একটি ড্রিপের (স্যালাইন) মাধ্যমে রোগীদের শিরায় দেওয়া হয়।

ওয়েস্ট সাফোল্ক এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের কনসালট্যান্ট অনকোলজিস্ট ড. আলেকজান্ডার মার্টিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নতুন ইনজেকশনের মাধ্যমে রোগীদের দ্রুত চিকিৎসা করা যাবে। আমরা আগের চেয়ে কম সময়ে আরও বেশি লোকের চিকিৎসা করতে পারবো। যুক্তরাজ্যের হাজার হাজার ক্যান্সার রোগী অ্যাটেজোলিজুমাবের আইভি পদ্ধতি থেকে উপকৃত হয়েছেন। এ চিকিৎসায় ক্যান্সার ফিরে আসার ঝুঁকি খুবই কম থাকে।

তিনি আরও বলেন, অ্যাটেজোলিজুমাব একটি ইমিউনোথেরাপি ওষুধ। এটি রোগীর দেহে ক্যান্সার কোষগুলি খুঁজে পেতে ও ধ্বংস করতে সক্ষম। এটি বর্তমানে ফুসফুস, স্তন, লিভার ও মূত্রাশয়সহ বিভিন্ন ধরণের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিত্সায় ব্যবহৃত হয়।

যুক্তরাজ্যে প্রতিবছর ৩ হাজার ৬০০ রোগীকে এই প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া হয়। এতে তাদের কষ্টও কম হয় বলে জানায় দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page