October 3, 2026, 9:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যে তিন শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর এক হাজারের বেশি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যে তিন শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর অন্তত এক হাজারে বেশি গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে অভিবাসনপ্রত্যাশী ও মুসলিমদের ওপর হামলার ঘটনা ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থাপনায়।

গত ২৯ জুলাই যুক্তরজ্যের সাউথপোর্টে তিন শিশুকে হত্যার ঘটনা ঘটে। হত্যার জন্য মুসলিম এক অভিবাসী দায়ী বলে গুজব ছড়ানো হয়। এরপরই শুরু হয় সহিংসতা। চলে বেশ কিছু দিন।

ইংল্যান্ডের পাশাপাশি সহিংসতা ছড়িয়ে পড়ে উত্তর আয়ারল্যান্ডেও। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর থেকেই অস্থিতিশীলতা কমতে থাকে।

এরই মধ্যে অনেককে কারাগারে পাঠানো হয়েছে। তাছাড়া দীর্ঘমেয়াদি কারাদণ্ডও দেওয়া হয়েছে।

ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিল তার সবশেষ আপডেটে জানিয়েছেন, যুক্তরাজ্যজুড়ে এক হাজার ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে ও ৫৫৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page