October 3, 2026, 2:37 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের তৈরি বোমা দিয়ে নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে : মার্কিন সিনেটর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এই হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন সিনেটর। রবিবার মার্কিন সিনেটর মার্ক কেলি এ বিষয়ে মন্তব্য করেন।

গত শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। প্রায় তিন দশক ধরে তিনি শিয়াপন্থী সশস্ত্র সংগঠন ও রাজনৈতিক দল হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব-কমিটির চেয়ারম্যান মার্ক কেলি এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল এ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি ২০০০ পাউন্ড ওজনের ‘মার্ক ৮৪’ সিরিজের গাইডেড বোমা ব্যবহার করেছে। এটি অত্যন্ত কার্যকরী এবং লক্ষ্যভেদী অস্ত্র হিসেবে পরিচিত। এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তা প্রকাশ্যে স্বীকার করলেন যে, নাসরুল্লাহর ওপর হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী গত শনিবার আনুষ্ঠানিকভাবে জানায়, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। তবে কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, সে বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিনের মিত্র। ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদানকারী সর্ববৃহৎ দেশ যুক্তরাষ্ট্র, এবং এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নতুন নয়। তবে নাসরুল্লাহ হত্যায় মার্কিন গাইডেড বোমার ব্যবহার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page