October 17, 2026, 9:01 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি।

বৃহস্পতিবার (১৪ মে) ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএও) পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারবে। তিনি বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সম্প্রতি ‘ডেনা ডেস্ট্রয়ার’ রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন সায়ারি। শহীদদের জানাজায় জনগণের বিপুল উপস্থিতিকে তিনি ‘মহাকাব্যিক’ হিসেবে বর্ণনা করেন।

তিনি ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর প্রথমবারের মতো উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সকল নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে কৌশলগত নৌবাহিনীর এই অবস্থান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাব আল-মানদাব প্রণালি ও লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় শত্রুরা মৌমাছির মতো গুঞ্জন শুরু করেছিল।

সায়ারি তার বক্তব্যে ভিয়েতনাম ও ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড, অভ্যুত্থান এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে চায়। তবে ইরানের ক্ষেত্রে তা সফল হবে না বলে তিনি জোর দাবি করেন।

অ্যাডমিরাল সায়ারি আরও বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানি জনগণের উচ্চ সামাজিক সহনশীলতা ও জাতীয় ঐক্য কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সরকারকে জনগণের এই সংহতির প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page