August 17, 2026, 9:00 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র এখনো রাফা অভিযানের বিরোধী : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ রাফা শহরে ইসরাইলের অভিযানের বিষয়ে আমেরিকার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও এ অভিযানের বিরোধী।

ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে আলোচনাকালে বুধবার ব্লিংকেন যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানান।
যদিও নেতানিয়াহু রাফা অভিযান চালানোর বিষয়ে অনড়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, ব্লিংকেন রাফা অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
ব্লিংকেন দুদিন আগেও রাফা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থানের কথা জানিয়েছিল।
গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর ব্লিংকেন সপ্তমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন। তিনি জেরুজালেম অফিসে নেতানিয়াহুর সাথে আড়াইঘন্টা কথা বলেন। প্রথমে একাকী পরে সঙ্গীসহ তিনি নেতানিয়াহুর সাথে বৈঠক করেন।
এদিকে নেতানিয়াহু মঙ্গলবার রাফায় হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও রাফায় তিনি অভিযান চালাবেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫৬৮ফিলিস্তিনী নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page