October 17, 2026, 6:29 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রকে যুদ্ধ কিংবা শান্তির সময় নির্ধারণ করার সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ওয়াশিংটন নিজেদের তৈরি সংকটে নিজেরাই আটকে গেছে।

রোববার (২৬ জুলাই) ইসমাইল বাঘেই তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটন নিজেদের ইচ্ছা অনুযায়ী যুদ্ধ থামানো বা শুরু করার সিদ্ধান্ত একতরফাভাবে নিতে পারে না।

এর আগে রোববার ইরানের সামরিক মুখপাত্র আমির মোহাম্মদ আকরামিনিয়া জানান যে যুক্তরাষ্ট্র দুই রাত ধরে হামলা স্থগিত রাখার পর ইরানের পক্ষ থেকেও পাল্টা অভিযান বন্ধ রাখা হয়েছে।

অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে ইরানে নতুন করে আক্রমণ না চালানোর নির্দেশ দেওয়ায় প্রায় দুই সপ্তাহের নিয়মিত হামলা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে তেহরান পাল্টা আক্রমণ শুরু করলে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page