November 1, 2026, 10:23 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির আলোচনা করতে সৌদি আরব গেল আনসারুল্লাহ প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের কয়েকজন নেতা এবং ওমানের মধ্যস্থতাকারীদের একটি প্রতিনিধি দল সৌদি আরবে গেছে।

ইয়েমেনের রাজধানীর সানার বিমান সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হতে কর্মকর্তাদের নিয়ে ওমানের একটি বিমান সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়েছে।

খবরে বলা হয়েছে, ইয়েমেন সমুদ্রবন্দর ও বিমানবন্দরগুলো পুরোপুরি চালু করা, তেল গ্যাসের রাজস্ব ব্যবহার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন দেয়ার ব্যবস্থা করা, ইয়েমেনের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা এবং কত দিনের মধ্যে ইয়েমেন থেকে বিদেশি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়া হবে তা নিয়েই মূলত আনসারুল্লাহ নেতারা আলোচনা করবেন।

ইয়েমেনের প্রতি আনসার আন্দোলনের রাজনৈতিক শাখার শীর্ষ পর্যায়ের নেতা আলী আল-কাহুম বলেন, যুদ্ধবিরতি নিয়ে এর আগে যে কয় দফা আলোচনা হয়েছে, এবার ইয়েমেন এবং ওমানের প্রতিনিধি দল তা সম্পন্ন করতে চায়। তিনি আশা করেন, ওমানের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা সফল হবে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page