October 27, 2026, 6:30 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি নিয়ে হামাসের জবাবের পর প্রধান মধ্যস্থতাকারী কাতার যাচ্ছেন ব্লিঙ্কেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন প্রস্তাবের ব্যাপারে হামাসের জবাব দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বুধবার প্রধান মধ্যস্থতাকারী কাতারে আলোচনায় যাচ্ছেন।

যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের চার-দেশের সফরের মধ্যে ব্লিঙ্কেন কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। হামাস তাদের বার্তা কাতারের কাছে পৌঁছে দিয়েছে।
আলোচনার সাথে সম্পর্কিত একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের ৩১ মে গৃহীত পরিকল্পনার বিষয়ে হামাস মঙ্গলবার দিনের শেষে প্রতিক্রিয়া জানিয়েছে।
সূত্র জানায়, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধবিরতির সময়সীমা সম্পর্কিত সংশোধনীসহ হামাস মঙ্গলবার তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।
বাইডেনের পরিকল্পনায় ‘জনসংখ্যাপূর্ণ প্রধান এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে এবং ছয় সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি কার্যকর হবে, আলোচকরা একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য যুদ্ধবিরতির এই মেয়াদ আরো বাড়ানো হবে।’
মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে, তারা হামাসের বক্তব্য ‘মূল্যায়ন’ করছে।
মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে আশা করেছিলেন অবিলম্বে সম্পূর্ণ চুক্তি গ্রহণ করার পরিবর্তে হামাস অন্তত কিছু পরিবর্তনের জন্য জোর দেবে। সেখানে ইসরায়েলের সাথে পার্থক্য দূর করার জন্য যথেষ্ট সাধারণ ভিত্তি আছে কী-না সেটা দেখতে চান।
বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির কারণে বাইডেন এমন একটি যুদ্ধের সমাপ্তি ঘটাতে আগ্রহী।
ব্লিঙ্কেন মঙ্গলবার ইসরায়েলে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনায় নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন, যদিও ইসরায়েলি সরকারের উগ্র ডান সদস্যরা আনুষ্ঠানিকভাবে এটি সমর্থন করেনি।
ব্লিঙ্কেন মঙ্গলবার হামাসের গাজা-ভিত্তিক নেতা ইয়াহিয়া সিনওয়ারকে এই প্রস্তাব মেনে নেয়ার জন্য চাপ দেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page