September 27, 2026, 7:22 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আছে : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটের সদস্য পদ দিলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। আমেরিকা থেকে যখন ইউক্রেন মাত্রই ক্লাস্টার বোমা হাতে পেয়েছে তখন বাইডেন একথা বললেন।

গতকাল (বৃহস্পতিবার) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দেশটির প্রেসিডেন্ট সাওলি নিনিস্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, “যুদ্ধ চলার মধ্যে কোনো দেশ ন্যাটো জোটে যোগ দিতে পারে না, কারণ এমনটি হলে নিশ্চিত হবে যে, আমরা যুদ্ধের মধ্যে আছি, তখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পড়ে যাব।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটে ইউক্রেনের সম্ভাব্য প্রবেশের বিষয়টি এমন নয় যে, তারা এই জোটে যোগ দিতে পারবে কিনা বরং বিষয়টি এমন যে, তারা কবে যোগ দেবে।

ন্যাটো সনদের আর্টিকেল ফাইভে বলা হয়েছে, জোটভুক্ত কোনো দেশ যদি কোনো দেশের মাধ্যমে আক্রান্ত হয় তাহলে বাকি সব দেশ সম্মিলিতভাবে শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। সে অনুযায়ী ইউক্রেন যদি এখন ন্যাটো জোটে যোগ দেয় তাহলে আক্রান্ত দেশ হিসেবে জোটের অন্য সব দেশের দায়িত্ব হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা।

এমন প্রেক্ষাপটে যুদ্ধ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বারবার বলে আসছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা তার দেশের নেই।

আজকের বাংলা তারিখ



Our Like Page