April 4, 2026, 3:21 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটির বিভিন্ন স্থানে সড়ক ধস পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রবল বৃষ্টিতে রাঙ্গামাটির কাউখালী উপজেলায় কাউখালী-ঘিলাছড়ি সংযোগ সড়ক ধসে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। রোববার (০১ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

৩১ মে শনিবার দিনগত গভীর রাত থেকে জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কাউখালী-ঘিলাছড়ি সংযোগ সড়ক দু’ভাগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সড়কের দু’পাশ থেকে মাটি সরে যাওয়ায় মূলত সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়।

বর্তমানে এ সড়ক দিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকায় বসবাসরতরা চরম বিপাকে পড়েছে। ব্যাহত হচ্ছে নিত্য নৈমত্যিক জনজীবন। কাউখালী খাল এবং ইছামতী নদীর পানি বেড়ে যাওয়ায় মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটছে। প্রবল বৃষ্টিতে ওই উপজেলার ঘাগড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভিতর পানি প্রবেশ করেছে।

এ ব্যাপারে জানতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ফোন নাম্বারে কল করেও সংযোগ পাওয়া যায়নি।

এদিকে বৃষ্টিতে কাপ্তাই উপজলায় ঘাগড়া-বড়ইছড়ি সড়কের মূরালী পাড়া নামক এলাকায় সড়কে পাহাড় ধসে পড়েছিলো। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি।

কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, ঘাগড়া-বড়ইছড়ি সড়কের মূরালী পাড়া নামক এলাকায় পাহাড় ধসে পড়লেও সড়ক যোগাযোগ এখনো চালু রয়েছে। তবে সড়কে ধসে পড়া মাটি পানি দিয়ে সরিয়ে ফেলা হবে বলে জানান তিনি।

প্রবল বৃষ্টিতে জুরাছড়ি উপজেলার যক্ষা বাজারেদুপুরে সড়ক ধসে পড়েছে। গুরুত্বপূর্ণ সড়টি ধসে পড়ায় উপজেলা সদরের সাথে ওই এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রাঙ্গামাটি চট্টগ্রাম মহসড়কের মগাছড়ি এলাকায় সড়কে গাছ পড়ায় আধাঘণ্টা ধরে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে, ২০১৭সালের প্রবল বর্ষণে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি শালবাগান অংশে ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ধসে গিয়ে দীর্ঘ ৯ দিন সারাদেশের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page